DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 30, 2023

নানান প্রতিবাদ কর্মসূচি নিয়ে সিপিএমের মিছিল দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  পথে এবার নামো সাথী পথেই হবে এ পথ চেনা। দুর্গাপুরে দফায় দফায় বাম আন্দোলন কর্মসূচি জোরদার হচ্ছে পুর ও পঞ্চায়েত ভোটের আগে সিপিএমের প্রায় দিন শহরে জোরালো প্রতিবাদ কর্মসূচি" হার মানিয়েছে আরেক বিরোধীদল বিজেপিকে এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। ধর্ষণ, এনকাউন্টার,বিভাজনের নীল নক্সা,নৈরাজ্য,চুরি থেকে মুক্তি চায় রাজ্য" এমনই স্লোগান তুলে রবিবার সন্ধ্যায় সিপিএমের পক্ষ থেকে দুর্গাপুর এসবি মোড় এলাকায় একটি মিছিল করে। সিপিএমের সাংগঠনিক দুর্গাপুর পূর্ব ২ গণ সংগঠন সমূহ পক্ষ থেকে এদিন মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। এছাড়াও একাধিক স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে এদিন তাঁরা ধর্ষণ, এনকাউন্টার,বিভাজনের নীল নক্সা,নৈরাজ্য,চুরি থেকে মুক্তি চায় রাজ্য" এমনই স্লোগান তুলে মিছিল করেন। শাসক দলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে এদিন সরব হয় সিপিএম। এসবি মোড় এলাকায় মিছিল শেষ করে গ্যামন ব্রীজ এলাকায় ফের একই কর্মসূচি নিয়ে মিছিল করে সিপিএম।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot