DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 30, 2023

পিতৃ বিয়োগের মধ্যেও দলের সাংগঠনিক কাজে কর্মচঞ্চল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কয়েকদিন আগে পিতাকে হারিয়েছেন সেই শোক এখনো কাটেনি। তবুও কাজ করে যেতে হবে তাই পিতৃ বিয়োগের বেদনার মাঝেও নিজ কর্তব্যে অবিচল পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যোগ দিলেন জেলার মহিলার সাংগঠনিক সমাবেশে। পশ্চিম বর্ধমান সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে মহিলা সমাবেশ পাণ্ডবেশ্বরের লাউদোহায়। রবিবার লাউদোহা সৃষ্টি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এই সভাটি। আগামী পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠে নেমে পড়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মাননীয়া হেমা চৌবে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী অসীমা চক্রবর্তী, তৃণমূল মহিলা কংগ্রেসের খড়গপুর টাউন সহ সভানেত্রী সুচিত্রা জানা, দুর্গাপুর ফরিদপুর ব্লকের সভাপতি সুজিত মুখার্জি, জেলার মহিলা সহ সভানেত্রী কেকা ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই সভা থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মহিলারা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মূল কারিগর। মহিলাদের হাত ধরে প্রতিটা কঠিন সময়ে তৃণমূল কংগ্রেস নতুন লড়াই শুরু করে। তাই এই মহিলারাই তৃণমূল কংগ্রেসের নব জোয়ার আনবে। আগামী পঞ্চায়েত ভোটে মাতৃ শক্তির জয় হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot