DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 3, 2023

রোগী কল্যাণ সমিতির উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সাফাই অভিযান

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে  লায়ন্স ক্লাব ও বিজ্ঞান  মঞ্চ। সোমবার সকালে লায়ন্স ক্লাব ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন এলাকায় সাফাই অভিযানে নামেন। মূলত পশ্চিম বর্ধমান জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তের উদ্যোগেই গত কয়েক মাস ধরে এই কাজ সম্পন্ন হয়ে আসছে। কবি দত্তের উদ্যোগই বিভিন্ন সংস্থা সহ ক্লাব মাঝেমধ্যেই মহকুমা হাসপাতালে সাফাই অভিযান চালিয়ে আসছে, জানালেন হাসপাতাল সুপার ডক্টর ধীমান মন্ডল। অন্যদিকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানান হাসপাতাল চত্বরকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এ দায়ভার শহরবাসীর প্রতিটি মানুষকে নিতে হবে। আগামী দিনেও বিভিন্ন ক্লাব সংগঠন তাদেরকে অনুরোধ জানিয়ে এই মহৎ কাজে যোগদান করার আবেদন জানাবেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot