DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, April 7, 2023

রাখে হরি তো মারে কে দুর্গাপুরের এক মহিলা পশুপ্রেমির সহযোগিতায় সজারু ফিরে পেল প্রাণ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : এক পশুপ্রমি মহিলার তৎপরতায় পূর্ণবয়স্ক সজারুকে দুর্গাপুরের বিধান নগর থেকে উদ্ধার করল  বনদপ্তর
মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এক অসুস্থ সজারু। অবলুপ্ত হতে থাকা পূর্ণবয়স্ক সজারুর মাঝেমধ্যে দেখা মেলে দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায়। দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি স্কুলের কম্পাউন্ডের পাশে একটি ম্যানহোল খোলা ছিল দীর্ঘদিন ধরে। তারি পাশে থাকা আরও একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজের মহিলা হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডেনন শিহালি দাস বাগচী একজন পশুপ্রেমী। আজ দুপুরে লাঞ্চ করতে যাওয়ার সময়  তিনি দেখতে পান তার কম্পাউন্ডের মধ্যে বেশ কিছু সারমেয়র গায়ে সজারুর কাঁটা বেঁধে রয়েছে এবং তারা যন্ত্রণায় ছটফট করছে। তিনি সেই সার মেয়দের সুশ্রসা করে খোঁজ নিয়ে দেখেন তার কম্পাউন্ডের প্রাচীরের ধারেই ওই বেসরকারি স্কুলের কম্পাউন্ডের একটি ম্যানহোল খোলা রয়েছে এবং  সারমেয় দের তাড়া খেয়ে একটি সজারু সেই ম্যানহুলের ভেতরে প্রায় ৯৫ শতাংশ ঢুকে গেছে। তিনি সঙ্গে সঙ্গে বনদপ্তরকে খবর দেন এবং অন্যান্যদেরও জানান  বিষয়টা।  দুর্গাপুর বনদপ্তরের মুখ্য বনাধিকারী বুদ্ধদেব মন্ডল তৎক্ষণাৎ দমকল বাহিনীর সঙ্গে বন দপ্তরের টিমের তৎপরতায় সজারুটিকে উদ্ধার করতে সক্ষম হন। বিকেলে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত চলে এই অপারেশন। তার জন্য ওই বেসরকারি কলেজ এবং বেসরকারি স্কুলের দেওয়াল সহ পাইপ লাইনের কিছু অংশ ভাঙতেও হয় এবং সজারুটিকে জীবিত ভাবে উদ্ধার করা সম্ভব হয় এই মুহূর্তে তাকে রাখা হয়েছে দুর্গাপুরের বনদপ্তর এর অফিসে। আগামীকাল তাকে কাঁকসার জঙ্গলমহলের ছেড়ে দেয়া হবে। দুর্গাপুরের মুখ্য বন আধিকারিক  বুদ্ধদেব মন্ডল জানান একজন মহিলা তার সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণী এবং পশুদের প্রতি ভালোবাসা একটি সজারুকে জীবন ফিরিয়ে দিল। শহরের প্রতিটি মানুষ যদি এরকম সচেতন হন তাহলে এইরকম হাজার হাজার প্রাণী যারা অবলুপ্তের পথে তারা রক্ষা পাবে। অন্যদিকে ওই মহিলা ওয়ার্ডেন শিহালি দাস বাগচী জানান এটা তার সামাজিক দায়বদ্ধতা সেই জায়গা থেকে তিনি এই অসহায় সজারু টিকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং সে তার প্রাণ ফিরে পেয়েছে আবারো ফিরে যাবে জঙ্গলে এটাই তার কাছে সব থেকে বড় খুশির খবর। এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন বনদপ্তর সহ দমকল বাহিনীকে। দুর্গাপুর শহরের প্রতিটি সচেতন নাগরিক এইভাবে সচেতন হয়ে উঠুক তাহলেই বাঁচবে দুর্গাপুর শহরের লাগোয়া এই রকম নানান জঙ্গলে অসহায় এই সমস্ত প্রাণীরা। যারা নতুন প্রজন্মের কাছে অজানা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot