DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 8, 2023

দোলের দিন অসভ্যতা, পুলিশ বাধা দিলে পুলিশের উপর আক্রমণ গ্রেফতার নয় জন মদ্যপ যুবক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মদ্যপ অবস্থায় পথচারীদের রং মাখানোর অভিযোগ গতকাল দোলের দিন ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপর আক্রমণের অভিযোগ আহত ৫ পুলিশকর্মী গ্রেপ্তার ৯ জন দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকায়।পুলিশের উপর হামলা এবং পথচারী সাধারণ মানুষকে জোর করে রং দেওয়ার অভিযোগ দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার নবীন পল্লী থেকে থেকে গ্রেপ্তার করা হল নয়জনকে আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল। গতকাল দোলের দিন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার নবীন পল্লীতে বেশ কিছু মদ‍্যপ যুবক পথচারীদের জোর করে রং মাখানোর চেষ্টা করায় পুলিশের কাছে অভিযোগ যায় পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদেরকে বারণ করার চেষ্টা করলে পুলিশের উপর তারা আক্রমণ করে এই ঘটনায় পাঁচ জন পুলিশ কর্মী আহত হয় তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মী রয়েছেন এর পরেই তল্লাশি অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot