DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 4, 2023

পুনর্বাসনের পর গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী


 দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পুনর্বাসনের পর নতুন জায়গায় নতুন গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। খনি অঞ্চল পাণ্ডবেশ্বর এর বিস্তীর্ণ এলাকায় খোলা মুখ খনি হওয়ার সুবাদে এলাকার বহু গ্রামকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে পুনর্বাসন। এরমধ্যে নতুন বিলপাহাড়ি গ্রাম অন্যতম। বিলপাহাড়ি গ্রামকে পুনর্বাসন দিয়ে নতুন বিলপাহাড়ি গ্রাম তৈরি হয় । নতুনভাবে সাজানো হয়েছে গ্রামটি, তৈরি হয়েছে বিদ্যালয়ও।
শনিবার নতুন বিলপাহাড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন হল। বিদ্যালয়ের উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস, পান্ডবেশ্বরের তৃণমূল ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরী, ইসিএল এর পাণ্ডবেশ্বর এরিয়ার জেনারেল ম্যানেজার এন এন নায়ক ও শ্রী সজল কুমার মন্ডল এস আই স্কুল পাণ্ডবেশ্বর চক্র।
স্কুল উদ্বোধনের এসে বিধায়ক পাণ্ডবেশ্বর এরিয়ার ইসিএল ম্যানেজমেন্ট কে ধন্যবাদ জানিয়ে বললেন, এই নতুন বিলপাহাড়ি গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরি করে দেওয়ার জন্য ইসিএলকে ধন্যবাদ। এবং তিনি বলেন এ ছাড়াও আগামী দিনে ইসিএল তার সিএসআর প্রকল্পে খনি অঞ্চলের জন্য এই ধরনের আরো উন্নয়নমূলক কাজ করবে বলে আশাবাদী তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot