দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর শিল্প শহরে সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি তার খোঁজ খবর নিতে শহরে ঘুরে দেখা। সময়টা 2000 সাল বাম আমলে সে সময় চিন্তায ভাবনা হয়েছিল শিল্পশহর দুর্গাপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি সৌর বিদ্যুৎ নিয়ে শহরবাসীকে উৎসাহিত করার দরকার। তাই ঘটা করে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে করা হয়েছিল সোলার এনার্জি পার্ক। এবং তা করা হয়েছিল দুর্গাপুরের মানুষের মুখে প্রচলিত দেবী চৌধুরানী ভবানী পাঠকের গুহা হিসেবে যে টিলা রয়েছে সেই এলাকাতে ফেনসিং করে। এই পার্কে সৌর বিদ্যুৎ সম্বন্ধিত নানান information এর জন্য আলাদা আলাদা কক্ষ করা হয়েছিল বিভিন্ন সৌর বিদ্যুতের প্যানেল বোর্ডের সিস্টেম লাগানো হয়েছিল। আরো নানান বিনোদনের ব্যবস্থা ছিল সবই সৌর বিদ্যুৎ সম্পর্কিত। ধীরে ধীরে রক্ষণা বেক্ষণের অভাবে আস্তে আস্তে জঙ্গলাকীর্ণ হয়ে ওঠে এই পার্ক এবং সমাজ বিরোধীদের আখড়া হতে থাকে। ভরা গ্রীষ্মকালে দুবার আগুনও লেগে যায় এই পার্কে নষ্ট হয়ে যায় পাকের্র সমস্ত কিছু।প্রায় আট বছর বন্ধ থাকার পর ২০১৬ সালে এই সোলার এনার্জি পার্কে লিজে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। হোটেল করার জন্য। এখন এই পার্কে সোলার এনার্জি নয় অন্য এনার্জির ব্যবস্থা রয়েছে। মদের অনসপ, বার,রেস্টুরেন্ট কয়েক ঘন্টার বিনিময়ে থাকার ঘর,প্রেমিক প্রেমিকাদের নিবিড় গোপন জাপন সবই হয় শুধু সোলার এনার্জি নেই। তাই অন্য এনার্জি নিয়ে রম রমিয়ে চলছে পার্ক। যে কটা সোলার সিস্টেম এখনো বেঁচে রয়েছে তা দিয়ে পার্কের ভেতরের রাস্তার আলো জ্বালানো হয়। এতো গেল দুর্গাপুরের প্রথম শুরু হওয়া সিটি সেন্টারের সোলার এনার্জি পার্কের কথা। আমরা পৌঁছে গেছিলাম শহরের বিভিন্ন প্রান্তে যেখানে সোলার এনার্জিকে বা সৌর বিদ্যুৎ কে নতুন করে ভাবনা চিন্তা করা হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি হিসেবে কয়লা এবং তেলের যোগান বারবার অপ্রতুল হওয়ায় সৌর বিদ্যুতের কথা বারবার উঠে এসেছে জরুরী কালীন চাহিদার যোগান দেওয়ার ব্যাপারে। সেইমতো আমরা পৌঁছে গেছিলাম ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসন এলাকায়। এখানে প্রায় ২০০ কিলোওয়াট এর বিরাট বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রি শোভন দেব চট্টোপাধ্যায় ২০১৮ সালে। উদ্দেশ্য ছিল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় যখন বিদ্যুতের ঘাটতি হবে তখন এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা দিয়ে এলাকার যোগান মেটানো হবে। ডিপিএল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বিদ্যুতের চাহিদা ৩৫০ মেগাওয়াট এবং গ্রীষ্মকালে এই চাহিদা আরো বাড়ে। কিন্তু অবসরপ্রাপ্ত কর্মী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব বলছেন এই সৌর বিদ্যুৎ প্রকল্প ঠিক মতো ভাবে রক্ষণাবেক্ষণ হয় না এই সৌর বিদ্যুৎ প্রকল্পের যদিও দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা বলছেন যে এগুলো তৎপরতার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এটা সবসময়ই চলনশীল। কিন্তু কলকাতা টিভির ক্যামেরায় উঠে আসে ধুলো মাখা এই বড় সৌর বিদ্যুৎ প্রকল্প ছাইতে ভরে গেছে।অন্যদিকে দুর্গাপুর শহর জুড়ে যাদের কর্মকাণ্ড সেই দুর্গাপুর নগর নিগমের প্রশাসন কিছুটা হলেও আশার কথা শুনিয়েছেন দুর্গাপুর পুর নিগমের পুর প্রশাসক প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায়। জানান পুরসভার বিভিন্ন রাস্তার আলো সহ বিভিন্ন প্রকল্পের জন্য প্রচুর টাকা প্রায় ২ কোটি টাকা খরচ করতে হয় বিদ্যুতের বিল দেওয়ার জন্য রাজ্যবিদ্যুৎ সংস্থাকে। তাই সৌর বিদ্যুৎ কে তারা অলরেডি কাজে লাগিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে এবং আগামী দিনেও তার পরিকল্পনা রয়েছে। তিনি যেমনটা জানান দুর্গাপুরের 37 ও 38 নম্বর ওয়ার্ডের অঙ্গদপুরে দুর্গাপুর পুর নিগমের দুটি জল প্রকল্প এলাকায় সৌর বিদ্যুৎ প্রকল্প সেখানে চালু করা হয়েছে এছাড়া পুর নিগমের সুহট্ট মল যেটা ব্যবসায়ীদের জন্য তৈরি করা হয়েছিল সেখানেও সৌর বিদ্যুৎ প্রকল্পকে কাজে লাগানো হয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে। এছাড়া পুর নিগমের নিজস্ব ছাদে এবং বাগানে এবং সৃজনী প্রেক্ষাগৃহে সব জায়গাতেই সৌর বিদ্যুৎ প্রকল্পকে কাজে লাগানো হয়েছে। শিল্প শহর দুর্গাপুর এখন একদিকে যেমন হেলথ সিটি অন্যদিকে এডুকেশনাল হাব এটা সকলেই জানেন। তাই শিল্প শহরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়ের চাহিদা বাড়তে দুর্গাপুর শহরে বিদ্যুতে চাহিদা ও বাড়ছে প্রতিনিয়ত। তাই শুধু তাপবিদ্যুৎ কেন্দ্রের উপর ভরসা করে নয়, আগামী দিনে ভরসা করতে হবে সৌর বিদ্যুৎ প্রকল্পের উপরেও।
Post Top Ad
Your Ad Spot
Wednesday, March 8, 2023
Home
Unlabelled
সৌর বিদ্যুৎ নিয়ে দুর্গাপুরে ভাবনা হলেও তা থমকে গেছিল আবারো নতুন করে ভাবনা দুর্গাপুর পুর নিগমের
সৌর বিদ্যুৎ নিয়ে দুর্গাপুরে ভাবনা হলেও তা থমকে গেছিল আবারো নতুন করে ভাবনা দুর্গাপুর পুর নিগমের
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment