DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 31, 2023

রানীগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার ও তার স্ত্রীর মৃত্যুর পর আদালতের নির্দেশে কন্যা পেল টাকা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  ২০২০ সালের একুশে মে  সমীরণ নাগ রাণীগঞ্জ থানার অন্তর্গত পাঞ্জাবী মোড় এই সি তে রাত্রি কালীন টহলদারি তে কর্তব্যরত ছিলেন।তাৎক্ষণিক দুষ্কৃতি গতিবিধি পর্যবেক্ষণ করতে থানার অফিসার কে সাহায্য করতে গিয়ে তাদের টহলদারি গাড়ী টি দুর্ঘটনায় পড়লে সমীরণ আঘাত প্রাপ্ত হয় এবং মারা যায়। ঘাতক ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়, পরবর্তী সময়ে উক্ত ট্রাকের ইন্সুরেন্স কোম্পানীর বিরুদ্ধে দুর্গাপুর মহকুমা আদলতে ক্ষতিপূরণের মামলা রুজু করা হয়।
মামলা চলাকালীন উক্ত সমিরনের স্ত্রী একাকীত্বের কারনে আত্মহত্যা পথ বেছে নেয়।  নাবািলক শিশু  কে সাথে নিয়ে মামলা লড়েন সমিরনের মা ও বাবা। দীর্ঘদিন এই মামলা চলার পর আজ আদালত চুড়ান্ত রায় ঘোষনা করেন। 
মোট 17,43,600/- টাকা ঘাতক ট্রাকের ইন্সুরেন্স কোম্পানীকে ক্ষতিপূরণ দিতে আদেশ দেন মহামান্য বিচারক শুভজিৎ বসু।  LD Motor Accident claim Tribunal (FTC) 
আবেদন কারিদের আইনজীবী আয়ুব আনসারী বলেন ক্ষতিপূরণের মামলা অনেক রায় ঘোষনা হয়েছে কিন্তু এই রায়দান অত্যন্ত অর্থবহ, কারণ উক্ত সমীরণ বাবু ও স্ত্রী দুজনেই মারা গেছে শুধু এক মাত্র পিতৃ মাত্রি হিনা শিশু কন্যা ডোনা বেঁচে আছে এবং তার ভরন পোষণের দায়িত্ব আদালত নিশ্চিত করতে প্রায় দশ লক্ষ টাকা নাবালকের নাম বরাবর রাষ্ট্রায়ত্ব ব্যাংকে স্থায়ী আমানতে ১৮ বছর অব্দি জমা রাখার নির্দেশ দিয়েছেন। এটা তার ১৮ বছর পূরণ হলে নিজে ব্যাবহার করতে পারবে।এবং কিছুটা আর্থিক নিরপত্তা নিশ্চিৎ হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot