দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পাণ্ডবেশ্বরে ইফতার পার্টিতে যোগ দিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং কৃষকদের জন্য উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর ফার্মার্স ক্লাব এর। পাণ্ডবেশ্বরের মহাল গ্রামে মুসলিম সম্প্রদায়ের সাথে ইফতার পার্টিতে যোগদান সাংসদের। মুসলিম সম্প্রদায়ের চলছে পবিত্র রমজান মাস, এই রমজান মাসে সকলেই একত্রে রোজা রাখেন। তাই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে আজ মহাল গ্রামে আয়োজিত হয় এই ইফতার পার্টির। এছাড়াও মহাল, পাণ্ডবেশ্বর, দান্য বিভিন্ন কৃষি প্রধান এলাকায় সাধারণ কৃষকরা প্রচুর পরিমাণে ফসল ফলান। তাই বিধায়কের উদ্যোগে তাদের সুবিধার্থে গড়ে দেওয়া হল একটি ফার্মার্স ক্লাব। এবং ক্লাবটির শুভ উদ্বোধন করলেন সাংসদ মহাশয় । এই ফরমার্স ক্লাবের উন্নয়ন প্রকল্পে মাননীয় সাংসদ ২৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরী ও সহ-সভাপতি রমা রুইদাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই ইফতার পার্টিতে এসে সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, এই শিল্পাঞ্চলে সব সম্প্রদায়ের মানুষ ভাইয়ের মতো বসবাস করেন তাই এই শিল্পাঞ্চলকে বলা হয় সিটি অফ ব্রাদারহুড। আগামীকাল ছিল রামনবমী, এই রামনবমীতে বিভিন্ন জায়গায় দেখা যায় হিন্দু ভাইয়েরা এবং মুসলিম ভাইয়েরা একত্রে উদযাপন করছেন। এবং সেইমতো বিভিন্ন ইফতার পার্টিতে হিন্দু ভাইয়েরা যোগদান করছেন। তাই এই পাণ্ডবেশ্বর সহ আসানসোল শিল্পাঞ্চল এক ভাতৃত্বের বন্ধন, কোন সাম্প্রদায়িক শক্তির এখানে স্থান নেই। পাণ্ডবেশ্বরের মানুষ তার সাংসদকে কাছে টেনে নিয়েছেন এবং পাণ্ডবেশ্বর প্রতিটা উন্নয়ন এবং পদক্ষেপে আমি সদা তৎপর থাকবো।
Post Top Ad
Your Ad Spot
Friday, March 31, 2023
Home
Unlabelled
পাণ্ডবেশ্বরে ইফতার পার্টিতে যোগ দিয়ে সাংসদ শত্রুঘ্ন সিনহা উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর ফারমার্স ক্লাবের
পাণ্ডবেশ্বরে ইফতার পার্টিতে যোগ দিয়ে সাংসদ শত্রুঘ্ন সিনহা উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর ফারমার্স ক্লাবের
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment