দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ডেঙ্গু দমনে বিশেষ উদ্যোগ দুর্গাপুর নগর নিগমের। শহরের ফাঁকা জমিতে জমছে ময়লা,জমছে জল। তৈরী হচ্ছে ডেঙ্গুর লার্ভা। তা পরিষ্কার করার দায়িত্ব অবশ্যই নগর নিগমের। কিন্তু সেক্ষেত্রে জমির মালিকদেরও দায়িত্ব থেকে যায়। ফলে এবার থেকে প্রথমে জমির মালিকদের সতর্ক করা হবে যাতে তারা ব্যবস্থা নেয়, নচেৎ করা হবে জরিমানা। সেই জরিমানার পরিমান ১২০০ স্কোয়ার ফুট জমিতে হবে ৩০০০/- । ওই জমিতে লোক নিয়ে যাওয়া,পরিষ্কার করা , ইত্যাদি খরচ বাবদ এই টাকা নেওয়া হবে , জানালেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী। এদিন নগর নিগমে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে তিনি বলেন , যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশ মতন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশানুযায়ী রাজ্যের সবকটি পৌরসভায় এই নির্দেশিকা পৌঁছে গেছে । সেখানে জরিমানার পরিমান ধার্য্য হয়েছে ন্যুনতম ১০০০/- টাকা ও সর্বাধিক ১ লক্ষ টাকা।
Post Top Ad
Your Ad Spot
Saturday, March 25, 2023
Home
Unlabelled
ডেঙ্গু নিয়ে নিজের এলাকা পরিষ্কার না রাখলে এবার জরিমানা করবে পুরসভা জমির মালিকদের
ডেঙ্গু নিয়ে নিজের এলাকা পরিষ্কার না রাখলে এবার জরিমানা করবে পুরসভা জমির মালিকদের
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment