দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আমিন হত্যাকান্ডে দোষী ৮ জনের যাবজ্জীবন কারাদন্ডের ঘোষনা। ২০১৬ সালের চাঞ্চল্যকর আমিন হত্যাকান্ডের ৮ দোষীকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করল দুর্গাপুর আদালত। বুধবার দুর্গাপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালতের(২য় )বিচারক প্রিয়ব্রত দত্ত দোষীদের সাজা ঘোষনা করলেন। তার আগে গতকাল মঙ্গলবার এই আদালতেই ৮ জন আসামীকে দোষী ঘোষনা করেন মাননীয় বিচারক। যাবজ্জীবনের পাশাপাশি দোষীদের ব্যক্তিদের ১০ হাজার টাকা করে জরিমানা ধার্য্য করেন। মোট ১১ জনকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। তার মধ্যে তিনজন বেকসুর খালাস হয়। সাজাপ্রাপ্ত আসামীদের নাম
শেখ সানিউল,শেখ সাকিবুল, শেখ কাশেম, শেখ নুরুল হোদা, শেখ জাহাঙ্গীর, শেখ জৈনুল, বাবর আলী ও শেখ শাহজাহান। এরা সকলেই ফরিদপুর থানা এলাকার বাসিন্দা। রায় ঘোষনা পরেই দুর্গাপুর আদালতে আমিন হত্যাকাণ্ড সাজাপ্রাপ্ত আসামিদের পরিবার ক্ষোভ উগরে দেয় সরকারি আইনজীবী দেবব্রত সাই এর বিরুদ্ধে। সাজা ঘোষণা হওয়া মাত্রই সরকারি আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে সাজাপ্রাপ্ত আসামিদের পরিবারের মহিলা সদস্যরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে।
No comments:
Post a Comment