DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 25, 2023

রাহুল গান্ধীর পাশে থাকতে দফায় দফায় দুর্গাপুরে বিক্ষোভ কংগ্রেসের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সারা দেশের সঙ্গে সঙ্গে দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ সকাল থেকেই বিভিন্ন জায়গায়। দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেসের। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদ,বুকে কালো ব্যাচ পড়ে দুর্গাপুরের কাদারোডের উড়ালপুলের কাছে জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। জেলা নেতা তরুণ রায়ের নেতৃত্তে টায়ার জ্বালিয়ে সার্ভিস রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের। স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব দুর্গাপুরের কংগ্রেস নেতৃত্বের। বেশ কিছুক্ষণ অবরোধ এরপর পুলিশ এসে বিক্ষোভ সরিয়ে দেয়। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে  আসানসোল দুর্গাপুর  উন্নয়ন পর্ষদের সামনে রাস্তায় বিক্ষোভ দেখান এবং সেখানে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভ সামাল দিতে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot