দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রঙের উৎসবে খোল বাজিয়ে উৎসবে মাতলেন পান্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দিলেন সম্প্রীতির বার্তা। পাণ্ডবেশ্বরে দোল শোভাযাত্রায় সম্প্রীতির নজির ! পাণ্ডবেশ্বরের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আয়োজন করলেন দোল উৎসবের।রংয়ের উৎসবে নিজেদেরকে রাঙিয়ে নিতে পাণ্ডবেশ্বরে শুরু হল দোল উৎসব। মঙ্গলবার সকাল থেকে পাণ্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় রং খেলতে এবং হরিনাম সংকীর্তন শোভাযাত্রায় নিজে খোল বাজিয়ে শোভাযাত্রা করতে দেখা গেল পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। পাণ্ডবেশ্বরের রক্ষাকালী মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে শুরু হয় এবারের বসন্ত উৎসব। শোভাযাত্রাটি গিয়ে পৌঁছায় পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড়ে, এবং বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে , সেখানে এই উৎসবে যোগ দেন এলাকার বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষজন। পাণ্ডবেশ্বর এর মহাল, ছোড়া অঞ্চলের শংকরপুর এলাকা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রামের দোল উৎসবে যোগ দেন বিধায়ক। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এই দোল সর্বসাধারণের দোল। আজ পাণ্ডবেশ্বর এর আপামর জনসাধারণ এই দোল উৎসবে মেতে উঠেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দোল উৎসব সম্প্রীতির নজির গড়েছে পাণ্ডবেশ্বর। তিনি আরো জানান পাণ্ডবেশ্বর এর প্রত্যেকটি মানুষ সারা বছর যেন এইভাবে রঙিন থাকে।
Post Top Ad
Your Ad Spot
Wednesday, March 8, 2023
Home
Unlabelled
খোল বাজিয়ে রঙের উৎসবে শামিল পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দিলেন সম্প্রীতির বার্তা
খোল বাজিয়ে রঙের উৎসবে শামিল পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দিলেন সম্প্রীতির বার্তা
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment