DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 14, 2023

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ ছাত্রী ঘটনাস্থলে পৌঁছলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ ছাত্রী, খবর নিতে ঘটনাস্থলে বিধায়ক।  শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা । উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। বর্তমানে অসুস্থ ছাত্রী লাউদোহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই গৌরবাজার স্কুলের রমা পাল নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার সেন্টার পড়ে গোগলা পঞ্চায়েত এলাকার নতুনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে । নিজের বাড়ি থেকে সুস্থ অবস্থায় খেয়েদেয়ে পরীক্ষা দিতে এসেছিল ছাত্রীটি বলে দাবি অসুস্থ ছাত্রীর বাবার। পরীক্ষার্থিক একঘন্টা বেরোতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীটি । প্রচন্ড বুকে ব্যথা নিয়ে দুবার বমিও করে ছাত্রীটি বলে স্কুল সূত্রে জানা যায়। বিদ্যালয় তারাপীঠ ছাত্রের পরিবারে খবর দেওয়া হয় ছাত্রীর অসুস্থতার কথা জানিয়ে । সঙ্গে সঙ্গে লাউদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন অসুস্থ ছাত্রীর বাবা দীপক পাল । তুমি জানান সকালবেলার সুস্থই ছিল তার মেয়ে খেয়ে দেয়ে পরীক্ষা দিতে এসেছিল । তবে হঠাৎ অসুস্থ হওয়ায় স্কুলের শিক্ষকরা তাকে হাসপাতালে ভর্তি করেছে ।
এদিকে ঘটনার খবর পেয়ে এই ঘটনার তলে অসুস্থ ছাত্রীকে দেখতে আসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়কের সঙ্গে ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখার্জি। বিধায়ক এসে অসুস্থ ছাত্রীর সঙ্গে কথা বলেন, কথা বলেন লাউদোহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারদের সঙ্গেও। বিধায়ক বলেন সব ওরকম ভাবে অসুস্থ ছাত্রীর পরিবারের পাশে আছেন তিনি ও তার দল। এছাড়াও বিধায়ক বলেন ছাত্রীটিকে দুর্গাপুরের কোন বেসরকারি হাসপাতালে দেখানোর প্রয়োজন হয় তাহলে সব রকম ভাবে সাহায্য করবেন তিনি বলে আশ্বাস দেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot