DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 3, 2023

সময় মত মাইনে না পেয়ে বিক্ষোভে বসলেন দুর্গাপুরের ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের স্থায়ী কর্মীরা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মাইনে না মেলায় রাজ্য সরকারের অধিনস্থ  ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে  ধরনায় বসল  ডিপিএলের বদলি হওয়া কর্মীরা। দাবি না মেটা পর্যন্ত  আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত কর্মীদের। পে স্লিপ এলেও,ফেব্রুয়ারী মাসের বেতন মেলেনি,গত জানুয়ারি মাসে ধাপে ধাপে দুর্গাপুর থেকে চার জেলায় আচমকা প্রায় ৩১২ জনকে বদলি করা হলেও ডেপুটেশন ভাতাও মিলছে না ঠিকঠাক। কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কাজের কাজ কিছু না হওয়ায় আজ রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসে পড়লো বদলি হওয়া কর্মীরা। অভিযোগ মাস মাইনে মিলছে না, সেটি নিয়মিত করতে হবে, ডেপুটেশন ভাতা নূন্যতম ৪০০০ টাকা করতে হবে, নচেৎ তারা সংস্থার প্রশাসনিক ভবনের সামনে থেকে উঠবেন না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ, বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা মাস বেতন মেলার নিশ্চিয়তা না মেলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে থেকে উঠবেন না বলে সাফ জানিয়ে দেন।ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনের গেট আটকে বসে পড়ে বিক্ষোভে সামিল হন আন্দোলনরত ডিপিএল কর্মীরা। এদের অভিযোগ, অন্যার্য্য ভাবে বদলি করে দেওয়ার পরও কর্তৃপক্ষর সাথে তারা সহযোগিতা করলেন, আর আজ তারাই ব্রাত্য হয়ে বসে রয়েছেন । এদিকে ডিপিএলে তরফে জ্বালানো হয়েছে দু-একদিনের মধ্যেই তাদের মাইনে দিয়ে দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot