DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 31, 2023

উখড়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  : শুক্রবার বেলা এগারোটা নাগাদ অন্ডালের খাঁন্দরা উখড়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে রোগীদের করলেন ফল বিতরণ । বিধায়ক এর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এছাড়াও ছিল হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক পরিতোষ সরেন। হাসপাতাল পরিদর্শন করে খুশি বিধায়ক । তিনি বলেন হাসপাতালের পরিষেবা ভালোই তবে  আরো কিছু ডাক্তার ও গ্রুপ ডির লোক প্রয়োজন । বিধায়ক বলেন তারা তাদের সাধ্যমত চেষ্টা করবেন যাতে মানুষকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় । এছাড়াও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন খনি এলাকায় বহু প্রান্তিক মানুষ বাস করেন, যাদের চিকিৎসার জন্য এই সরকারি হাসপাতাল গুলোকেই ভরসা করতে হয় । তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ভালো পাওয়ার জন্যই এত মানুষের ভিড় হয় হাসপাতাল গুলিতে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot