DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 29, 2023

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে সব হারানো তিনটি পরিবারের পাশে সবার প্রিয় অনিন্দিতা মুখোপাধ্যায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  :  দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডে মহিষকাপুর প্লটের  বস্তিতে আগুন লাগার ঘটনায় আগুনে সম্পূর্ণরূপে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছিল তিনটি বাড়ির পরিবারের। আজ সন্ধ্যায় দুর্গাপুরের পুর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় যিনি দুর্গাপুরের প্রাক্তন মেয় তিনি ব্যক্তিগত উদ্যোগে ওই এলাকার স্থানীয় একটি ক্লাবের সদস্যদের এবং স্থানীয় কাউন্সিলর অসীমা চক্রবর্তীর সহযোগিতায় একত্রিত হয়ে তিনটি পরিবারের পাশে দাঁড়ালেন তুলে দিলেন  নিত্যদিনের যা যা সামগ্রী মানুষের লাগে সবকিছুই এবং তার সঙ্গে বেশ কিছু আবশ্যিক আসবাব পত্র সহ নানান ধরনের জরুরী জিনিসপত্র। সবকিছু পেয়ে খুশি সব হারানো পরিবারের সদস্যরা। বারবার দুর্গাপুর শহরের বিভিন্ন বস্তিতে আগুন লাগার ঘটনায় চিন্তিত অনিন্দিতা মুখোপাধ্যায় তিনি বলেন মানুষকে আরো সচেতন হতে হবে বেঁচে থাকার জন্য এবং দুর্গাপুর পুর নিগম সাধ্যমত চেষ্টা করবে সব সময় মানুষের পাশে দাঁড়ানোর।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot