DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 15, 2023

গভীর রাতে দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ির সামনে বোমাবাজি ঘটনাস্থলে পুলিশ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  মঙ্গলবার রাতে বোমার আওয়াজে কেঁপে উঠল শিল্পনগরীর ইস্পাত কলোনীর মার্কনি এ্যাভিনিউ, এমনই অভিযোগ বাড়ীর বাসিন্দাদের। ঘটনাস্থল ৯/১৯ মার্কনী এ্যাভিনিউ। রাতে দুটি বোমা ফেলা হয় বলে অভিযোগ ওই বাড়ীর গৃহবধু গিনা পালের। গিনা পাল বর্তমানে গর্ভবতী , বাড়ীতে তাঁর মা ও তিন সন্তান ছিলেন। এমন সময় ব্যাপক আওয়াজ ও ধোঁয়ায় ভরে যায় চারিদিক। প্রচন্ড আতংকে গোটা পরিবার রাস্তায় বেরিয়ে আসে। ঘটনাস্থলে দেখা যায় ইতিউতি বোমার সুতলি পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে। ব্যবসায়ী অরূপ পালের অভিযোগ তাকে কয়েকদিন ধরে তার দোকান ঘর ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন দুর্গাপুরের এক তৃণমূল কাউন্সিলর এবং জোর করে তার দোকানের তালা ভাঙা হয় বলে অভিযোগ করেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot