দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভ পুরসভার সাফাই কর্মীদের দুর্গাপুর পুরনিগমের সামনে।
দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা। সোমবার সকাল থেকেই দুর্গাপুর নগর নিগমের ৪৫৮ জন সাফাই কর্মী বকেয়া বেতনের দাবিতে নগর নিগমের সামনে বিক্ষোভ শুরু করেছে। তাদের অভিযোগ জানুয়ারি মাস থেকে তারা বেতন পাচ্ছে না। বেতন না পাওয়ায় সংসার চালানোর দায় হয়ে পড়েছে, এমনই অভিযোগ সাফাই কর্মীদের। তাদের অভিযোগ আগে যে ঠিকাদার ছিল সে সময় মতো বেতন দিত, কিন্তু নতুন ঠিকাদার আসার পর বেতন অনিয়মিত হয়েছে। সাবান ডাস্টার ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী ও তারা সময় মত পাচ্ছে না। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় রয়েছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় জানান আগামীকালের মধ্যে এই সমস্যা মিটে যাবেন বলে তিনি আশা করছেন।
No comments:
Post a Comment