DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, February 24, 2023

দুর্গাপুর থানার তৎপরতায় চুরি যাওয়া গ্যাস পাইপ লাইনের পাইপ উদ্ধার

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  : ইন্ডিয়ান অয়েল ও আদানি গ্রুপের জয়েন্ট ভেঞ্চার বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরহের কাজ চলছে দুর্গাপুরে। গত কয়েকদিন ধরে সিটিসেন্টার অঞ্চলে ভগৎ সিং ক্রীড়াঙ্গন সংলগ্ন এলাকা থেকে গ্যাস সরবরাহের পাইপ চুরি করে পালিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা।বৃহস্পতিবার রাতে ঠিকাদার সংস্থার কর্মীরা দুষ্কতীদের ধাওয়া করে দু'জনকে ধরে ফেলে। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাতেই দুই দুষ্কৃতীকে নিয়ে তল্লাশি চালিয়ে মায়াবাজার এলাকা থেকে চুরি যাওয়া বেশ কিছু পাইপ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর থানার পুলিশ অফিসার সৌমেন ঠাকুর তৎপরতার সঙ্গে কাজ করছেন দুর্গাপুর শহরে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় তার প্রমাণ মিলেছে। এমন একজন বুদ্ধিদীপ্ত জাঁদরেল পুলিশ অফিসারের জন্য দুর্গাপুরে ক্রাইম অনেকটাই কমেছে এবং  হলেও খুব শিগগিরই তার সমাধান হয়েছে বলে বলছেন সাধারণ মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot