DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, November 19, 2022

কাঁকসা ব্লক এ তৃণমূল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম দিবসে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলো ১০০জন সমর্থক।
শনিবার দুপুরে পানাগড় বাজারে কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্ম দিবস পালনে শতাধিক দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী ও কাঁকসা ব্লকের কংগ্রেস কর্মীরা। 
কাঁকসা ব্লক কংগ্রেসের উদ্যোগে শনিবার দুপুরে পানাগড় বাজারে শতাধিক  দুঃস্থ মানুষের হাতে শীত কম্বল প্রদান করা হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী,কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি,জেলা সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস,প্রবীণ কংগ্রেস নেতা ইন্দর কুমার মেহেরা, কংগ্রেস নেতা মোজাম্মেল হক সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন তৃণমূল ও বিজেপি ছেড়ে প্রায় ১০০ জন সমর্থক কংগ্রেসে যোগ দেয় বলে জানান দেবেশ বাবু।
তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি।
সদ্য কংগ্রেসে যোগ দিয়ে এক সমর্থক জানিয়েছেন তিনি ও তারা এলাকার সকলেই কংগ্রেসে যোগ দিয়েছেন তৃণমূল ছেড়ে।কারণ তৃণমূলে থাকা কালীন দল তাদের কোনো সাহায্য করে নি।
বহুবার সাহায্যের জন্য গিয়েও কোনো লাভ হয় নি। এমনকি এলাকায় উন্নয়নের কথা বলা হলেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না।তাই বাধ্য হয়ে তারা কংগ্রেসে যোগদান করেন।
জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানিয়েছেন মানুষ কংগ্রেস আর বিজেপি থেকে বুঝে গেছে তারা সাধারণ মানুষের পাশে থাকে না। দুটো দলই শুধু মানুষকে ভাঁওতা দেয়। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে অনেক মানুষই আসবে কংগ্রেসে।
কংগ্রেস দল আগামী দিনে আরও শক্তিশালি দলে পরিণত হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot