দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর কার্যকরী কমিটির দুই সক্রিয় সদস্য ডিপিএল টাউনশীপ নিবাসী শ্যামল ভট্টাচার্য ও সুজাতা ভট্টাচার্য এর ১৯ তম বিবাহ বার্ষিকী উদযাপন উপলক্ষে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল ব্লাড সেন্টারে ২জন মহিলা সহ মোট ১৫ জন রক্তদান করেছেন। শ্যামল ভট্টাচার্য আজকে তার ৩৪তম এবং সুজাতা তার ১১ তম রক্তদান করেছেন। শ্যামল ভট্টাচার্য ও সুজাতা ভট্টাচার্য এর
আত্মীয় পরিজন ও বন্ধুরা রক্তদান করেছেন।
পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর আহ্বানে সাড়া দিয়ে আজকের শিবিরের রক্তদানে ডেঙ্গু আক্রান্ত মানুষদের চিকিৎসার জন্য RDP প্লেটলেট প্রদান করার হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহঃ সম্পাদক জয়ন্ত দাস, টীম সম্পর্ক এর সভাপতি DPL কারখানার আধিকারিক দীপঙ্কর লায়েক, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা শর্মিলা ঘোষ শিবিরে উপস্থিত ছিলেন এবং সকল রক্তদাতা বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
No comments:
Post a Comment