DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, November 22, 2022

নির্বিচারে গাছ কাটা চলছে শহরে তদন্তে দুর্গাপুরের বনদপ্তর

 দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : নির্বিচারে একের পর এক কাটা চলছে শহরে। বারবারই দোষীদের ধরতে নাজেহাল বনদপ্তর। তবুও থেমে থাকেনি দুর্গাপুরের বনদপ্তর এর আধিকারিকেরা। খবর পেলেই তদন্তে নেমে দোষীদের ধরে উপযুক্ত জরিমানা করছে বনদপ্তর। এবারে দুর্গাপুর ইস্পাত নগরীতে দুর্গাপু স্টিল প্লান্ট মজদূর ইউনিয়ন এর দলীয় কার্যালয়ের সামনে একটি জায়গায় নির্মাণ কাজ চলছে সেই জায়গায় একটি বিশালাকারের নিম গাছ কাটা নিয়ে খবর আসে দুর্গাপুরের বনদপ্তরের কাছে। বনদপ্তরের আধিকারিকেরা বন কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দেখা যায় প্রায় এক মিটারের ওপর চওড়া মোটা বিশালাকারের নিমগাছ গোড়া থেকে কেটে খেলা হয়েছে। কে বা কারা এই ঘটনায় যুক্ত তা জানার চেষ্টা করছে বনদপ্তর। যদিও ওই এলাকায় এখনো পর্যন্ত কাউকে দেখতে পাওয়া যায়নি। দুর্গাপুর বন বিভাগের রেঞ্জ অফিসার সঞ্জয় পতি জানান  ওই এলাকায় নোটিশ লাগানো হবে এবং দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বনদপ্তর এবং জরিমানা করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot