দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক ; দুর্গাপুরে কাশিরাম দাস এলাকায় অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন এবং মাল্য দান করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুন রায়, ওনার সঙ্গে উপস্থিত ছিলেন ইনটাক নেতা তথা হিন্দুস্থান স্টিল ওয়ার্কাসের যুগ্ম সম্পাদক ও কনভেনার রানা সরকার , পূর্ণেন্দু পাণ্ডা সহ অন্যান্য নেতৃত্ব। এই উপলক্ষে তরুণ বাবু বলেন " ভারতবর্ষের অখণ্ডতা ও একতা রক্ষা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন শ্রদ্ধেয়া প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বর্তমানে ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বিভাজন কারী শক্তি রাজত্ব কায়েম করেছে , ইন্দিরা গান্ধীর জীবন দর্শনকে সামনে রেখে আমাদের সর্বশক্তি দিয়ে একত্রিত ভাবে এই বিভাজন কারী শক্তিকে উৎখাত করতেই হবে।" ইন্দিরা গান্ধীর জীবন দর্শনকে সামনে রেখেই ওনার নাতি তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কন্যাকুমারীকা থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো পদ যাত্রায় বেরিয়েছেন। অনুষ্ঠান শেষে তরুণ বাবু অত্যধিক ডেঙ্গির প্রকপের হাত থেকে বাঁচতে স্থানীয় গরিব বাসিন্দাদের জন্যে মশারী বিতরণ করেন এবং ডেঙ্গির হাত থেকে বাঁচতে মানুষদের সচেতন থাকতে বলেন।
Post Top Ad
Your Ad Spot
Saturday, November 19, 2022
Home
Unlabelled
প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মদিবস উপলক্ষে দুর্গাপুরে প্রদেশ কংগ্রেসের শ্রদ্ধা জ্ঞাপন
প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মদিবস উপলক্ষে দুর্গাপুরে প্রদেশ কংগ্রেসের শ্রদ্ধা জ্ঞাপন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment