DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, November 19, 2022

অন্ডালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দুর্গাপুর আপডেট ডেক্স : অন্ডাল : সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম বাদল পাসী (২০) । শনিবার সকালে দুর্ঘটনা টি ঘটে বক্তারনগর ফ্লাইওভারের উপর ।
শনিবার সকাল ১০টা নাগাদ অন্ডাল থেকে রানীগঞ্জ যাওয়ার সময় জাতীয় সড়কের বক্তারনগর ফ্লাই ওভারে দুর্ঘটনায় মৃত্যু হয় মদনপুর পঞ্চায়েতের চক্রামবাটীর বাসিন্দা বাদল পাসী-র । বাইক নিয়ে বাদল যাচ্ছিলেন গন্তব্যে । ফ্লাই ওভারের উপর বাইক সহ তার মৃতদেহ পড়েছিল । প্রত্যক্ষদর্শীরা জানান মৃতদেহ র মাথার উপর আঘাতের চিহ্ন রয়েছে । সম্ভবত কোনো ভারী গাড়ি চাকার আঘাতে মৃতের মাথা থেতলে গেছে । খবর পেয়ে ঘটনাস্থলে আছে অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশ । দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা বাদলকে মৃত বলে ঘোষণা করেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot