দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : লটারি কাণ্ডে নাম জড়ানো হলো বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এর বলে অভিযোগ।
সম্প্রতি এই খবর রটে বুদবুদ গ্রাম পঞ্চায়েত এর উপ-প্রধান কোটি টাকার লটারি অতিরিক্ত মূল্য দিয়ে কিনেছেন। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে তৃণমূল। এরপর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বুদবুদ এলাকায়।
তৃণমূল নেতা তথা বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু এই বিষয়ে যারা এই গর্হিত কাজটি করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করেন বুদবুদ থানায়। এক কোটি টাকার ডিয়ার লটারিতে প্রথম পুরস্কার পড়ে রুদ্রপ্রসাদ বাবুর বলে অভিযোগ।অভিযোগ অনুব্রত মণ্ডলের মতোই তিনি কোন এক ব্যক্তির কাছ থেকে এক কোটি টাকার পুরস্কারের টিকিটটি মোটা অংকের টাকা দিয়ে ক্রয় করেছিলেন বলে অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনা এখনো প্রমাণিত হয়নি বলে খবর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়ে গলসি এক নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব।
গলসি এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জনার্ধন চ্যাটার্জি জানিয়েছেন এই ঘটনার কথা তিনিও জানতে পেরেছেন। তিনি জানিয়েচ্ছেন রুদ্রপ্রসাদ কুন্ডুর নিজের একটি লটারির এজেন্সি রয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত নয়।আইন আইনের পথে চলবে।
এই ঘটনার প্রসঙ্গে পানাগড় থেকে বিজেপির বর্ধমান সদরের জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন অনুব্রত মণ্ডল যেভাবে কালো টাকাকে সাদা করতে লটারি টিকিটের পন্থা অবলম্বন করেছেন সেই ভাবেই তার চ্যালাদের কেও তিনি কিভাবে কালো টাকা সাদা করতে হয় তার গুরু মন্ত্র শিখিয়েছেন। এরই ফলে যত দিন যাচ্ছে ততই একের পর এক তৃণমূল নেতা কর্মীদের দুর্নীতি সামনে আসছে। অনুব্রত মণ্ডলের লটারি ঘোটালার রেশ ধরে বিভিন্ন তৃণমূল নেতৃত্বকে অসম্মানের জায়গায় দাঁড় করাতে চাইছে বিরোধীদল বলে অভিযোগ শাসক দলের।
No comments:
Post a Comment