DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, November 26, 2022

দুর্গাপুরের প্রাণপুরুষ আনন্দগোপাল মুখোপাধ্যায়ের আজ ৯৮ তম জন্মদিন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  : দুর্গাপুরের প্রাণপুরুষ আনন্দগোপাল মুখোপাধ্যায়ের আজ ৯৮ তম জন্মদিন। শ্রদ্ধা জানালেন রাজ্যের দুই মন্ত্রী। দুর্গাপুরের জন্য তার ভাবনা ছিল সব সময়। মানুষের জন্য কাজ করা মানুষের তাকিদে কাজ করা ছিল তার মূল লক্ষ্য। দুর্গাপুর শহরের সেই প্রাণপুরুষ আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের আজ ৯৮ তম জন্মদিন । ভিড়িঙ্গি এলাকায় জাতীয় সড়কের ধারে তার মূর্তিতে মাল্যদান করেন রাজ্যে দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। ছিলেন তার পুত্র ও পুত্রবধূ দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায় এবং অনিন্দিতা মুখোপাধ্যায়। ছিলেন অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। আজ তার জন্মদিন উপলক্ষে চক্ষু ও স্বাস্থ্য শিবির পরীক্ষার আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের দুটি বিশিষ্ট হাসপাতালের তরফ থেকে। এলাকার প্রচুর মানুষ এখানে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করেন। অনিন্দিতা মুখোপাধ্যায় এই মুহূর্তে দুর্গাপুরের পুর প্রশাসক। তিনি বলেন যে পথ দেখিয়ে গেছেন শ্রদ্ধেয় তার শশুর মশাই দুর্গাপুরের প্রাণপুরুষ আনন্দগোপাল মুখোপাধ্যায় সেই পথে তিনি হাঁটছেন মানুষের সেবায় মানুষের কাজের জন্য। দুর্গাপুর শহরকে সেরা শহরের মর্যাদায় নিয়ে যাওয়ার যে পথ তিনি দেখিয়েছেন সেই পথেই তিনি এগিয়ে চলেছেন এবং  এগিয়ে যাবেন শহরের সকল মানুষকে সঙ্গে নিয়ে। আমাদের ভালোবাসা শহর প্রাণের শহর দুর্গাপুর এর জন্য

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot