দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কয়লা কারবারির সঙ্গে কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর ছবি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন দুর্গাপুরে।
সবই ঠিক ছিল। হঠাৎ যেন কালো মেঘ ঘনিয়ে এলো বিজেপির অন্দরমহলে। দুর্গাপুর মহকুমার খনি এলাকায় কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর পরিদর্শন নিয়ে উৎসাহ ছিল সব মহলে। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছিলেন বেআইনি কয়লা কারবার রুখতে সহযোগিতা চাই রাজ্য সরকারের। হঠাৎ করেই বেআইনি কয়লা কারবারির সঙ্গে তার ছবি ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর শহর থেকে খনি অঞ্চলে।শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে অনেকেই মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ছবি তুলতে চান সকলকে চেনা সম্ভব নয় মন্ত্রীর। তবুও এ মন্তব্য মানতে নারাজ শাসক দল। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাল রাজ্য থেকে শিল্পাঞ্চল।
No comments:
Post a Comment