দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সারদা কাণ্ডের মামলায় দিদি মোদীর সাথে সমঝোতা করেছেন। মামলাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এমনই মন্তব্য করলেন দুর্গাপুরে এসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
এদিন আইনশৃঙ্খলা, গনতন্ত্র পুনঃপ্রতিষ্টিত করতে হবে,লুঠেরাদের হাত থেকে দুর্গাপুরকে রক্ষা করো সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে কোকওভেন থানার অন্তর্গত গ্যামনব্রীজ মোড়ে সিপিএম একটি সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার সহ কর্মী সমর্থকেরা।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, সারদা কাণ্ডের মামলায় দিদি মোদীর সাথে সমঝোতা করেছেন। মামলাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এতো রাগ বিচারপতির বিরুদ্ধে কেন তা পরিষ্কার। এই তদন্ত ঠিক ভাবে এগোলে সত্যটা বেরিয়ে আসবে। সেই জন্য শুভেন্দুর হাতে পা'য়ে ধরছে। যাতে তদন্তটা আটকানো যায়। তদন্তের মুখ ঘুরিয়ে দেওয়া যায়। রাজ্যের সমস্ত নিয়োগেই দুর্নীতি হয়েছে সিবিআই ঠিকমতো তদন্ত করলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। পঞ্চায়েত ও দুর্গাপুর পুর ভোটের আগে এলাকায় এলাকায় সিপিএম তার পুরনো জমি ফিরে পেতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। যদিও সেই দিক থেকে বিভিন্ন বিষয়ে শহরে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ তুলনামূলকভাবে অনেক কম বলে দাবি রাজনৈতিক মহলের।
No comments:
Post a Comment