রবিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার বুদবুদের তিলডাং মোড়ে কংগ্রেসের উদ্যোগে একটি বৃহৎ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দলীয় পতাকাতলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা ও ব্লক স্তরের শীর্ষ নেতৃত্ব সহ শতাধিক ক্ষুব্ধ কর্মী-সমর্থক। মঞ্চে উপস্থিত নেতৃত্ব:
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন,পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী,বুদবুদ ব্লক কংগ্রেসের সভাপতি,জয় গোপাল দে,প্রদেশ কংগ্রেস নেত্রী জ্যোৎস্না গড়াই,কংগ্রেস নেতা পাগলু মজুমদার, কাউসার আলী শেখ, হিকময় আলী শেখ এবং নেত্রী মেঘনা মান্না।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের ব্লক সভাপতি দেবেশ চক্রবর্তী রাজ্য ও স্থানীয় প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বুদবুদ অঞ্চলের সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে আরও বড় আন্দোলনের ডাক দেন।
সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে দেবেশ চক্রবর্তী বলেন:-"বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। বুদবুদ বাজারে এখনো কেন টাস্ক ফোর্সের দেখা মিলছে না? মজুতদার ও আড়তদারেরা ইচ্ছেমতো জিনিসপত্র মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে এবং দাম বাড়াচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার।"
তিনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ও ভোটার তালিকা ইস্যুতেও রাজ্য সরকারকে বিঁধে বলেন, "১৭-১৮ পাতার ফর্ম ফিলাপ করা সত্ত্বেও কেন আমাদের বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকছে না? এছাড়া, এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বৈধ মানুষের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ঢুকেছে, তাদের সুবিধা করে দিতেই এই চক্রান্ত। বকেয়া নামগুলো অবিলম্বে সংশোধন করে আবার তালিকায় যুক্ত করতেই হবে।"
No comments:
Post a Comment