DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, September 1, 2026

পানাগড়ে একটি ইলেকট্রিক স্কুটির শোরুমে ভয়াবহ আ*গুন পু*ড়ে ছাই সবকিছু

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মঙ্গলবার সাত সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পানাগড় দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায়। অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি শোরুমে থাকা বহু ইলেকট্রিক স্কুটি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং মোড় সংলগ্ন এলাকার একটি তিন তলা ভবনের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ইলেকট্রিক স্কুটির শোরুমটি। এদিন ভোরবেলায় ভবনের উপরতলার বাসিন্দারা প্রথম শোরুমের ভিতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। আতঙ্কিত বাসিন্দারা কালবিলম্ব না করে তৎক্ষণাৎ দমকল বাহিনীতে খবর দেন।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। অগ্নিনির্বাপক কর্মীদের বেশ কিছুক্ষণের আপ্রাণ চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে শোরুমের ভেতরে থাকা অসংখ্য নতুন ইলেকট্রিক স্কুটি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডের প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্তে থাকা দমকলের এক আধিকারিক জানান, "আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। খতিয়ে দেখে জানা যাবে।তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে।"
অগ্নিকান্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক শোরগোল ও চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার বিবরণ খতিয়ে দেখতে শোরুম কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে।ওই ভবনেই রয়েছে একটি বেসরকারি প্রি ইংরাজি মাধ্যম স্কুল।তবে সেখানে কোনো ক্ষয় ক্ষতি হয় নি বলেই জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot