DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, July 24, 2026

ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস গতকাল পালিত হল কাঁকসায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত হলো কাঁকসায়।পানাগরের অনুরাগপুর এ অবস্থিত জিপিটি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড কারখানার গেটের সামনে বিজেপির শ্রমিক সংগঠন বি এম এস এর পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।এক সময় এই কারখানায় নিজেদের দখলে রেখেছিল তৃণমূল কংগ্রেস।কিন্তু রাজ্যে পালা বদলের পর সেই কারখানার সামনে শ্রমিক কার্যালয় ও কারখানায় রাশ নিজেদের হাতে নেয় বিজেপি সমর্থিকরা।সেই কারখানা চত্বরে এবছর বি এম এস এর প্রতিষ্ঠা দিবস পালিত হয়।এদিন এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে বন্দে মা তরম গেয়ে অনুষ্ঠানের সূচনা করার পর বি এম এস এর কাজ কি এবং তারা শ্রমিকদের পাশে কিভাবে থাকবে এবং কিভাবে এই বি এম এস এর প্রতিষ্ঠা হয় সেই বিষয় গুলি তুলে ধরেন জেলা নেতৃত্ব।
সংগঠনের সদস্য ধরম মিশ্র জানিয়েছেন,দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে,ও শিল্পের স্বার্থে তারা সারা বছর কাজ করে থাকেন।শ্রমিকদের কিভাবে উন্নয়ন হবে সেই বিষয়ে মূল্যায়ন করা হয় এদিন এলাকার মানুষ ও শ্রমিকদের নিয়ে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot