রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পুলিশের সহযোগিতায় সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছেন। বিভিন্ন রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক সূত্রের খবর, তদন্তে যদি কোনও অসঙ্গতি বা অনিয়মের তথ্য সামনে আসে, তবে তার বিস্তারিত রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : জন্ম-মৃত্যুর শংসাপত্রে গরমিলের অভিযোগ খতিয়ে দেখতে দুর্গাপুর নগর নিগমে তদন্ত শুরু। রাজ্যজুড়ে চলা তদন্তের অংশ হিসেবে দুর্গাপুর নগর নিগমেও জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত নথি খতিয়ে দেখা শুরু হয়েছে। শংসাপত্রে কোনও ধরনের গরমিল বা অনিয়ম রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
No comments:
Post a Comment