DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 27, 2026

গরু মোষ মিলিয়ে মোট ২৮টি গবাদি পশু উদ্ধার করল অন্ডাল থানার পুলিশ, গ্রেপ্তার চারজন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রবিবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ওৎ পেতে বসেছিল 19 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। বিহার থেকে কলকাতা ও পূর্ব বর্ধমানে গরু পাচারের উদ্দেশ্যে একটা লরি আসছিল। রবিবার গভীর রাত্রে পুলিশ অন্ডাল গ্রাম  মোড়ের কাছে গাড়িটিকে আটকায়।। গরু মহিষ ও বাছুর মিলিয়ে মোট ২৮টি গবাদি পশু উদ্ধার।গাড়ির মধ্যে থেকে ৬ টি গরু ও ১০ টি মহিষ উদ্ধার হয়েছে,ও গো শাবক মহিষ শাবক মিলিয়ে ১২ টি শাবক উদ্ধার হয়েছে । গাড়িটিতে কেন গরু ও মহিষ কি কারনে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
গরুগুলিকে উদ্ধার করে  রানীগঞ্জের একটি গোশালায় পাঠানো হয়েছে।গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি সহ চারজনকে গ্রেফতার করে এদিন দুর্গাপুর আদালতের তোলা হলো। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।  ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর পিছনে কারা জড়িত আছে? এই গরু গুলি কোথায় কেনই বা নিয়ে যাওয়া হচ্ছিল ? সব কিছুর উত্তর মিলতে পারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot