দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আবাসিক হোস্টেলে ছাত্রীর রহস্যময় মৃ*ত্যু, হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব এলাকাবাসি। সোমবার কাঁকসার মলানদিঘী ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।কারণ চলতি মাসের ১৪তারিখ মলানদিঘীর আবাসিক হোস্টেলে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার ঝু*লন্ত দে*হ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার পর এলাকার কাউকে এই বিষয়ে জানানো হয়নি। কেন ছাত্রীর মৃ*ত্যু চাপা দেওয়া হল সেই অভিযোগ তুলে তারা সরব হয়। সোমবার বিকেলে মলানদিঘী ফাঁড়িতে চলে তুমুল বিক্ষোভ। এলাকার বিজেপি নেতৃত্ব এবং এলাকার বাসিন্দারা দাবি করেন।এই ঘটনার পিছনে আবাসিক হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ চ্যাটার্জী যুক্ত আছে। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই জন্যই তারা বিক্ষোভে সামিল হয়েছেন। বিজেপির চার নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস অভিযোগ করেন,"ওই ছাত্রীর মৃ*ত্যুর পরেও সঠিক তদন্ত হয়নি। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন পূর্ণাঙ্গ তদন্ত হলো না,কোনো গ্রেপ্তার করা হলো না হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ চ্যাটার্জিকে তার জবাব দিতে হবে। অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।" যদিও ওই আবাসিক হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ চ্যাটার্জী দাবি করেন,"তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। পুরো বিষয়টি পুলিশ দেখছে।"
Post Top Ad
Your Ad Spot
Monday, July 20, 2026
Home
Unlabelled
আবাসিক হস্টেলে ছাত্রীর রহস্যজনক মৃ"ত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুরের মলানদিঘী ফাঁড়ির সামনে
আবাসিক হস্টেলে ছাত্রীর রহস্যজনক মৃ"ত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুরের মলানদিঘী ফাঁড়ির সামনে
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment