DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 20, 2026

গরু বোঝাই পিকআপ ভ্যান আটক করে বিজেপি কর্মীরা তুলে দিল কাঁকসা থানার পুলিশের হাতে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পাচারের আগের আটক গরু বোঝাই পিকআপ ভ্যান,কাঁকসায় গরু বোঝাই পিকআপ ভ্যান আটক করে পুলিশের হাতে তুলে দিল বিজেপি কর্মীরা।জানা গিয়েছে শনিবার কাঁকসার সিলামপুর রোডে একটি পিকআপ ভ্যানে করে ৯টি গরু বোঝাই করে কাঁকসার দিকে আনার সময় বিজেপি কর্মীরা ডিভিসি খালের কাছে আটকাতে গেলে পিকআপ ভ্যান টি বিজেপি কর্মীদের দেখে বিরুডিহার দিকে পালানোর চেষ্টা করলে পিকআপ ভ্যানের পিছনে ধাওয়া করে বিজেপি কর্মীরা পিকআপ ভ্যান টি ধরে ফেলে।এর পর গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে বৈধ কাগজ দেখতে চাইলে কেউ কোনো বৈধ কাগজ দেখাতে পারে নি বলে দাবি বিজেপি কর্মীদের।এর পরেই কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে, কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আটক করে ও গাড়িতে থাকা ৩জনকে আটক করে।
বিজেপি কর্মীরা জানিয়েছেন,বেশ কয়েকজনের কাছে তারা গরু পাচারের খবর পাচ্ছিলেন।সেইমত তারাও অপেক্ষায় ছিলেন।খবর পেয়েই তারা হানা দিয়ে গাড়িটিকে ধরার চেষ্টা করলে গাড়ির চালক গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে।বেশ কয়েক কিলোমিটার রাস্তা ধাওয়া করে তাদের ধরা হয়।প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।অভিযোগ জানানো হয়েছে।প্রশাসন সেইমত ব্যবস্থা করবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot