DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 19, 2026

DMC , ADDA ,ADPC এবং দুর্গাপুর মহকুমা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে "রান ফর যোগা"

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর পুরসভা, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে, দুর্গাপুর মহকুমা যোগা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুক্রবার সকালে ‘রান ফর যোগা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে এডিডিএ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে ভগৎ সিং ক্রীড়াঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত যোগাভ্যাস কর্মসূচিতে দুর্গাপুর পুরসভা ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা, দুই বিধায়কের প্রতিনিধিরা এবং ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন। দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ জানান, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সেই উপলক্ষে দুর্গাপুর পুরসভাও সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়াম এবং নেহরু স্টেডিয়ামে যোগ দিবস পালন করা হবে। ইতিমধ্যেই অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্গাপুর মহকুমা থেকে ব্যাপক সাড়া মিলছে বলেও তিনি জানান।
আবুল কালাম আজাদ বলেন, “আমরা আশা করছি আন্তর্জাতিক যোগ দিবস সফলভাবে ও উৎসাহের সঙ্গে পালন করতে পারব।”

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot