দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার দুপুরে দুই যুবককে ধাক্কাধাক্কি করে একটি চারচাকা গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাড়ির মধ্যে থাকা এক যুবক বলে এদেরকে থানায় নিয়ে যাচ্ছি, এদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িতে থাকা আরো একজন এক মহিলা , তুলে নিয়ে যাওয়া ওই দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ-সহ বিভিন্ন অপরাধ এবং এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তোলেন। প্রকাশ পাসোয়ান নামে এক ব্যক্তি জানান, গাড়িতে তুলে নিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে তাঁর ছেলে সন্তোষ পাসোয়ান রয়েছেন। তিনি দাবি করেন, সন্তোষ এবং অপর এক যুবক একটি মামলায় জামিন সংক্রান্ত কাজে দুর্গাপুর মহকুমা আদালতে এসেছিলেন। সেখান থেকে কয়েকজন বিজেপি কর্মী তাঁদের জোর করে গাড়িতে তুলে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষ পাসোয়ান এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত এবং পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠে। এছাড়াও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
বুধবার সিটি সেন্টার এলাকায় তাঁকে দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছান। গাড়িতে থাকা এক ব্যক্তি দাবি করেন, তাঁরা সন্তোষ পাসোয়ানকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই গাড়িতে তুলেছেন। এরপর খনি এলাকা ফরিদপুর থানার অন্তর্গত লাউদোহার অন্তর্গত সবুজ নগরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চারচাকা গাড়িটি৷ গাড়িতে থাকা তৃণমূল নেতা সন্তোষ পাসোয়ান সহ অন্যান্যরা রক্তাক্ত অবস্থায় রয়েছে এমনই ছবি দেখা যায়। ভাইরাল ভিডিও। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কিভাবে বেআইনিভাবে জোর করে শাস্তি দেওয়ার নামে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় থানার নাম করে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
No comments:
Post a Comment