DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, June 8, 2026

দুর্গাপুরের খনি এলাকায় একটি পুকুরে এক অজ্ঞাত ব্যক্তির মৃ*তদে*হ ভাসতে দেখে চাঞ্চল্য

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সোমবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির  দেহ ভেসে উঠলো পুকুরের জলে । ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার গ্রামে। জানা যায় , গৌরবাজার গ্রামের পাণ্ডে পাড়া লায়েঅ পুকুরে সাতসকালে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবরটি গ্রামে ছড়িয়ে পড়তেই , পুকুর পাড়ে কাতারে কাতারে বহু মানুষ ভিড় জমান। 
গ্রামবাসীরা ফরিদপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের জল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।স্থানীয় বাসিন্দা ভূতনাথ পান্ডে জানান , পুকুরে ভেসে ওটা দেহটি আমরা দেখলাম কিন্তু শনাক্ত করতে পারলাম না। 
সূত্র মারফত জানা যায় দেহটি শনাক্তকরণের পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটলো এবং ঘটনার পিছনে কি কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে ফরিদপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot