বৃহস্পতিবার সকালে নিউ টাউনশিপ থানা থেকে তাকে দুর্গাপুর মহকুমা আদালত-এ নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়তে হয়। অভিযোগ, থানার বাইরে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। সেই সময় তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। এলাকার বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানান নেতাকে গ্রেফতার করলে হবে না । এদের মূল মাথা দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দেবব্রত সাই এবং লাভলী রায়কে আগে গ্রেফতার করতে হবে। কারণ এদের নির্দেশেই এই সমস্ত নেতা দীর্ঘদিন মানুষের উপর অত্যাচার চালিয়েছে এবং তোলাবাজি করেছে। আরো একজন বিজেপি কর্মী তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যে সুকুমার দত্ত উত্তম মুখোপাধ্যায়ের অনুগামী ছিল। অন্যদিকে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল জানান একের পর এক অন্যায়, মানুষের উপর হুমকি, অত্যাচার, দুর্নীতি তোলাবাজি সবকিছুর জবাব এখন মানুষ বিক্ষোভের মাধ্যমে এবং ডিম ছুড়ে দিচ্ছে। আর এমনিতেই এই তোলাবাজি দলের অস্তিত্ব সংকটে তাই মানুষের রায় এদের বিরুদ্ধেই যাবে সব সময়।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের তৃণমূল নেতা সুকুমার দত্ত-কে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নিউ টাউন শিপ থানা এলাকায়। দুর্নীতি, সন্ত্রাস ও তোলাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।
No comments:
Post a Comment