পশ্চিমের প্রার্থী কবি দত্ত মূলত কর্মসংস্থান, পরিকাঠামো ও জনসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর দাবি, রাজনীতির বাইরের জগৎ থেকে এসে তিনি দুর্গাপুরের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখেছেন বেকারত্ব। সেই সমস্যার সমাধানে নতুন শিল্প স্থাপন করে যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার আশ্বাস দিয়েছেন।এছাড়াও তিনি ঘোষণা করেন ‘কর্মভূমি’ নামে একটি পোর্টাল চালু করা হবে, যার মাধ্যমে স্থানীয় যুবকদের জন্য চাকরির সুযোগ বাড়ানো হবে। শিল্পক্ষেত্রে নির্দিষ্ট হারে স্থানীয়দের জন্য চাকরি সংরক্ষণের কথাও উল্লেখ করেন তিনি।
ক্ষুদ্র ও অসংগঠিত হকারদের পুনর্বাসন, পরিবেশ রক্ষায় উদ্যোগ এবং দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনাও তাঁর ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও একাধিক প্রতিশ্রুতি দেন কবি দত্ত। দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা এবং স্কুলের ফি নিয়ন্ত্রণে এনে সবার জন্য সুলভ শিক্ষার ব্যবস্থা করার কথা জানান তিনি।এছাড়া পুনর্বাসন সংক্রান্ত জমির নবীকরণ, মিউটেশন ও পাট্টা প্রদান প্রক্রিয়া দ্রুত করার প্রতিশ্রুতিও দেন।পরিকাঠামোর উন্নয়নে বড় ঘোষণা হিসেবে দুর্গাপুরে একটি আন্তর্জাতিক মানের আধুনিক বাস টার্মিনাস তৈরির কথাও উল্লেখ করেন তিনি। অন্যদিকে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার এদিন তার নির্বাচনী ইশতেহার প্রকাশে শহরের পরিকাঠামো ও নাগরিক পরিষেবা উন্নয়নে জোর দিয়েছেন। তাঁর ইশতেহারে রয়েছে আধুনিক বাস টার্মিনাস নির্মাণ, দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত সম্প্রসারণ করা, রাস্তা, নিকাশি ব্যবস্থা খেলার মাঠ এর উন্নয়ন, নতুন নতুন জলাশয় তৈরি করার পরিকল্পনা জল ধরে রাখার জন্য, পানীয় জলের সরবরাহ বৃদ্ধি, নতুন শিল্প ইউনিট স্থাপন এবং পথচারীদের নিরাপত্তার জন্য ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরির পরিকল্পনা। সিভিল সার্ভিস ট্রেনিং সেন্টার এর সুবিধা, যা অলরেডি শুরু হয়ে গেছে তা সম্পূর্ণ করা। এদিন ইশতেহার প্রকাশের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ দুর্গাপুর পুর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ আরো বিশিষ্ট নেতৃত্বরা।
No comments:
Post a Comment