DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 31, 2026

পথে প্রচারে দুর্গাপুরের তিন প্রার্থী কবি দত্ত ,দেবেশ চক্রবর্তী, লক্ষণ ঘড়ুই।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারায়ণপুর এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচারে নামলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। এদিন পদযাত্রার মাধ্যমে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি।কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়া ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন কবি দত্ত। প্রচারের সময় এলাকাবাসীর কাছ থেকে যথেষ্ট সাড়া ও সমর্থন মিলেছে বলেও দাবি করেন তিনি। তৃণমূল কর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।বেনাচিতির পর এবার মায়াবাজারে নির্বাচনী উত্তেজনা ছড়াল। মঙ্গলবার সকালে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই এলাকায় দুর্গাপুর পুর সভার ৩৬ নম্বর ওয়ার্ডের প্রচারে গেলে স্লোগান যুদ্ধের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জানা যায়, এদিন মায়াবাজার এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে যান বিজেপি প্রার্থী। সেই সময় এলাকার কিছু বাসিন্দা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন, যার পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি সমর্থকরা।
স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ বছরে এলাকায় বিধায়ককে দেখা যায়নি। এমনকি রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিভিসি এর বস্তি উচ্ছেদের সময়ও তিনি এলাকায় আসেননি। ভোটের মুখে হঠাৎ প্রচারে আসা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দাদের একাংশ।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের বচসা শুরু হয়। ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নামল কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের শিল্প নীতি, কারখানায় অচলাবস্থা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিকেই সামনে রেখে এদিন প্রচার চালানো হয়।দুর্গাপুর স্টিল টাউনশিপের কনিস্ক রোড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। প্রার্থীর সঙ্গে ছিলেন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। প্রচারের সময় দেবেশ চক্রবর্তী জানান, দুর্গাপুরের শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করা এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানই তাঁদের মূল লক্ষ্য। সেই বার্তা পৌঁছে দিতেই এই ঘরে ঘরে প্রচার বলে জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot