DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, March 9, 2026

রাজ্য বার কাউন্সিলএর নির্বাচনে দুর্গাপুর আদালত থেকে দুজন প্রার্থী দাঁড়িয়েছেন, চলছে ভোট পর্ব

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজ্য বার কাউন্সিলের নির্বাচন। দুদিন ব্যাপী অর্থাৎ ৯ ও ১০ই মার্চ চলবে ভোট।এই নির্বাচনে রাজ্যের মোট ৭৮টি আদালতে ভোটগ্রহণ চলছে। সেই তালিকায় রয়েছে দুর্গাপুর মহকুমা আদালতও।
জানা গিয়েছে, এবারের নির্বাচনে রাজ্যজুড়ে মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্গাপুর মহকুমা আদালত থেকে প্রার্থী রয়েছেন দু’জন—বিনিময় সরকার এবং সৌরিন দাস।
ভোটগ্রহণকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রার্থীদের দাবি, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে এবং কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot