DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 8, 2026

আন্তর্জাতিক নারী দিবসে এডিপিসির উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে বিশেষ র‍্যালি

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি শপিং মলের সামনে থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মহিলা পুলিশদের নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। রবিবার সকালে আয়োজিত এই র‍্যালিতে মহিলা নিরাপত্তা, নারী ক্ষমতায়ন এবং সমাজে নারীদের সম্মান ও অধিকার রক্ষার বার্তা তুলে ধরা হয়।
র‍্যালিটি সিটি সেন্টার এলাকা পরিক্রমা করে এবং সাধারণ মানুষের মধ্যে নারী সুরক্ষা ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রূপালী ব্যানার্জি সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একাধিক মহিলা পুলিশকর্মী।নারী দিবস উপলক্ষে এই ধরনের উদ্যোগ সমাজে নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান উপস্থিত মহিলা থানা পুলিশ আধিকারিক রূপালী ব্যানার্জি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot