DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 10, 2026

দুর্গাপুরের বিধাননগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে গেল ফলের দোকানে ,একজনের মৃ*ত্যু, আ*হত ৩

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের বিধান নগরের জোনাল মার্কেটের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার হঠাৎ একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ফলের দোকানে ঢুকে পড়ে। সেই সময় দোকানের সামনে ফল কিনতে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন ক্রেতা। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। তাঁকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় এক শিশুসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদেরও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুসহ একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ির চালক ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে নিয়ে যায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot