DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, March 16, 2026

আইএনটিইউসি অনুমোদিত সাফাই কর্মী ইউনিয়নের বিক্ষোভ দুর্গাপুর পুর নিগমের সামনে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : একই জেলার দুই পুরনিগমে সাফাই কর্মীদের মজুরিতে বড় বৈষম্যের অভিযোগ তুলে দুর্গাপুরে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ও আসানসোল দুটি কর্পোরেশন একই জেলায় হলেও সাফাই কর্মীদের মজুরিতে পার্থক্য রয়েছে বলে অভিযোগ। শ্রমিকদের দাবি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন-এ সাফাই কর্মীদের দৈনিক মজুরি ৪০০ টাকা, অথচ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন-এ দেওয়া হয় মাত্র ২০২ টাকা। এই বৈষম্যের প্রতিবাদে সোমবার দুর্গাপুর কর্পোরেশনের সামনে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি অনুমোদিত ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন।গান্ধীমোড় সংলগ্ন সার্কাস ময়দান থেকে মিছিল করে সাফাইকর্মীরা দুর্গাপুর কর্পোরেশনের সামনে এসে বিক্ষোভে সামিল হন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি তরুণ রায় এবং আইএনটিইউসি জেলা সভাপতি সুভাষ সাহা সহ অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ শেষে দুর্গাপুর কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot