গ্যাসের বারবার দাম বাড়ানোর বিরুদ্ধে সরব হয়ে কয়লার উনুন জ্বালিয়ে রান্না করে প্রতীকী প্রতিবাদ দেখান মহিলা কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, গ্যাসের মূল্য যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষকে আবারও পুরনো দিনের মতো কয়লা বা কাঠের উনুনে রান্না করতে বাধ্য হতে হচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এবং জেলা সভানেত্রী মেঘনা মান্নার উদ্যোগে বেনাচিতি পাঁচমাথা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি পাঁচমাথা রোটারি প্রদক্ষিণ করে প্রান্তিকা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে কয়লার উনুনে রান্না করে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান মহিলা কংগ্রেস কর্মীরা।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়লার উনুনে রান্না, পথে জেলা মহিলা কংগ্রেস। রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেস। রবিবার দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
No comments:
Post a Comment