DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 17, 2026

দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমে তৃণমূলের দুই প্রার্থী প্রদীপ মজুমদার ও কবি দত্ত।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর খবর /দুর্গাপুর আপডেট: এই প্রথম রাজনীতির আঙিনায় প্রবেশ দুর্গাপুর পশ্চিমের প্রার্থী ADDA র চেয়ারম্যান কবি দত্তের। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই দুর্গাপুরের পূর্ব ও পশ্চিম—দুই বিধানসভা এলাকাতেই কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ।
দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং দুর্গাপুর পূর্বের প্রার্থী আবার আগেরই বিধায়ক ও মন্ত্রী প্রদীপ মজুমদার । দুই প্রার্থীকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার বিকেল সাড়ে চারটের সময় প্রদীপ মজুমদারকে প্রণাম জানিয়ে নিজের রাজনৈতিক প্রচার শুরু করেন কবি দত্ত। মন্ত্রী প্রদীপ মজুমদার কবি দত্তকে মালা পরিয়ে স্বাগত জানান।এদিন দুই প্রার্থীকে ঘিরে আবির খেলা, কুশল বিনিময় এবং শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়। কর্মী-সমর্থকদের এই উচ্ছ্বাস আসন্ন নির্বাচনের আগে দলীয় সংগঠনকে আরও চাঙ্গা করে তুলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot