দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় শহীদ হলেন দুর্গাপুরের ভূমিপুত্র । দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর মামড়া বাজার এলাকার বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর জওয়ান অজয় জয়সওয়াল শহীদ হয়েছেন। জম্মুতে সেনাবাহিনীর বন্দুকের গোলা নিক্ষেপের মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শহীদ জওয়ান অজয় জয়সওয়াল অবিবাহিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ বিমানে করে দুর্গাপুর বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে। শুক্রবার সকালে শহীদের মরদেহ তাঁর বাড়ি, মামড়া বাজারের বিদ্যাসাগর পল্লীতে নিয়ে আসা হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকার বাসিন্দারা শেষ শ্রদ্ধা জানান। এ সময় দুর্গাপুরের প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত থেকে শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। গান স্যালুটের মাধ্যমে তাকে শেষ যাত্রার অন্তিম শ্রদ্ধা নিবেদন ভারতীয় সেনাবাহিনীর। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব । শোকের ছায়া দুর্গাপুর শহরে।
Post Top Ad
Your Ad Spot
Friday, March 13, 2026
Home
Unlabelled
দুর্গাপুরের ভূমিপুত্র ভারতীয় সেনাবাহিনীর শহীদ জওয়ানের দে*হ আনা হলো বাড়িতে, শোকের ছায়া
দুর্গাপুরের ভূমিপুত্র ভারতীয় সেনাবাহিনীর শহীদ জওয়ানের দে*হ আনা হলো বাড়িতে, শোকের ছায়া
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment