DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 12, 2026

বেসরকারি পরিবহন অ্যাপের বাইক চালকদের বিক্ষোভ ধর্মঘট, সরকারি যাত্রি সাথী অ্যাপে ভরসা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বেসরকারি অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ, ‘যাত্রী সাথী’-তেই ভরসা বাইক চালকদের।
 ভাড়া কাঠামো নিয়ে অসন্তোষ, বেশি কমিশন কাটা এবং বীমা-সহ ন্যূনতম সুবিধার অভাবের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন বাইক ট্যাক্সি চালকরা। দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার দুপুরে বিক্ষোভ দেখিয়ে চালকদের দাবি, তেলের দাম ও খরচ বাড়লেও আয় কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ‘যাত্রী সাথী’ পরিষেবাকেই ভরসা করছেন তাঁরা। চালকদের মতে, এখানে কমিশন কম ও স্বচ্ছতা বেশি থাকায় অনেকেই বেসরকারি অ্যাপ ছেড়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে চাইছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot